জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫ টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লিপি আক্তার (৩৫)। তিনি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন র্যাটালিয়ান (র্যাব)-২ তে কর্মরত আছেন।
সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু নিয়া জানান, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। ভোররাতে বাসার জানালার গ্রিল কেটে তিনজন চোর ঢুকে। চোরদের চিনে ফেলায় তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
