ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগের প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে- খসরু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ মার্চ ২০২৩, শুক্রবার, ২:৪৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সমস্ত মামলা চালু করা হবে এবং তাদের প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।  নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামবে, আর এই সরকার রেহাই পাবে না।

আজ শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

খসরু বলেন,   ১/১১-এর দুর্নীতির সব মামলাসহ ১২ বছরের গুম, খুন, দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে।

এমএ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম