ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ-১ (সদর - হোসেনপুর) আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

রাজনীতি | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:০৪ অপরাহ্ন

banglahour

 আজ  শুক্রবার রাতে  পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা–জিয়ার সৈনিক এক হও-এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা-মানবো নাসহ নানান স্লোগান দেন।
মশাল মিছিলের নেতৃত্ব দেন  সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু,   সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন , সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শরীফুল ইসলাম।
তারা বলেন ,  বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। এ অবস্থায় তারা অবিলম্বে মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার এবং নতুন করে যোগ্য প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।
৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম