রাজধানীর মিরপুর-১০ এলাকায় পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিটি কর্পোরেশন অফিসের সামনে এবং অল্প সময়ের ব্যবধানে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণ ঘটে সিটি কর্পোরেশন এলাকায়। ঘটনাস্থলে থাকা সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথম বিস্ফোরণের অল্প সময় পরই ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান তারা।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুই বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে জানতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পথচারী ও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এ ধরনের নাশকতা ঘটানো হতে পারে। তাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষণা হওয়া আওয়ামী লীগের কিছু কার্যক্রমের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
