ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার গোবিন্দপুর মাঠ পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour

 চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
আটক যুবক ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে লিংকন হাসান হিরক (২৬)।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরোকে আটক করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তারই নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার  একটি টোংঘর ঘিরে ফেলে হয়। টোংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন সেট (Vivo) উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানেই অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়। উদ্ধারকরা অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম