ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবীতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।
হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহবায়ক এ্যাডভোকেট আব্দুর রউফ, জ্যেষ্ঠ বিএনপির নেতা আব্দুল জব্বার সোনা, জেলা কৃষক দলের আহবায়ক ও বারাদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
