ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:১৮ অপরাহ্ন

banglahour

মোংলায় ইজিবাইকের ধাক্কায় হারুন  নামের একজনের  মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শ্রমিক সংঘের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাকসুদুর রহমান হারুন (৪৭) বিকেলে শহর থেকে কমলার মোড়ের বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে হারুন ছিটকে পাশের দেয়ালে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মৌসুমি ইয়াসমিন তাকে মৃত বলে ঘোষণা করেন।


নিহত হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই। হারুন ষ্টিভিডরস কোম্পানী (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) আহম্মদ এন্ড কোং এর ডেক ফোরম্যান ছিলেন।


মোংলা থানা অফিসার ইনচার্জ( ওসি)  শেখ শাহীনুর রহমান বলেন, ঘাতক ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে (৩৫) আটক করা হয়েছে। আর এ ঘটনায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। 

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম