ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে গভীর রাতে আবুল খায়ের কোম্পানির অফিসে ঢুকে নাইট গার্ডকে হত্যা, টাকা লুট

অপরাধ | রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের কোম্পানির একটি অফিসে তালা ভেঙে ঢুকে দায়িত্বরত নাইট গার্ডকে হত্যা করে নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন সরকার তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে। পরে অফিসে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল ওয়াদুদ জানায়, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম