ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে হত্যা,ডাকাতি অস্ত্র মাদক সহ ২০ মামলার আসামি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:২৯ অপরাহ্ন

banglahour

ভৈরবে হত্যা,ডাকাতি, মাদক,অস্ত্র ও পুলিশের উপর হামলা সহ ২০ মামলার আসামি শীর্ষ ছিনতাইকারি রাসেল (৩৭) কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।  আজ সকালে গ্রেফতারকৃত কে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো  হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে গাছতলাঘাট মাছ বাজার এলাকা থেকে  পুলিশ তাকে গ্রেফতার করে।  পুলিশ জানায় তার বিরুদ্ধে ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা রয়েছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তালেব জানান, শীর্ষ ছিনতাইকারি রাসেলকে পুলিশ গত এক বছর যাবত গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রোববার রাতে  গাছতলাঘাট মাছ বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নয়টা গ্রেফতারি পরোয়ানা, ডাকাতি, ছিনতাই, ধর্ষন, অস্ত্র, পুলিশ এসোল্টসহ বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা মুলতবি আছে। রাসেল মোট বিশটি মামলার আসমি। এ সকল মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার স্থায়ী ঠিকানা বেলাব থানাধিন দেওয়ানেরচর গ্রামে হলেও সে ভৈরব পৌর শহরের নদী বাংলা সেন্টারের পিছনে তার আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন সময়ে ভাড়া বাসা নিয়েও বসবাস করে থাকতো। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম