ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
আজ (বুধবার) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে  ময়মনসিংহ অঞ্চলের ১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৬ জন নির্বাচিত শিক্ষার্থী ৪২টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। 
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সেমিনারে যোগ দেয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সেজুতি ধর বক্তব্য রাখেন। 
এতে বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম