ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ১ মণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫০ অপরাহ্ন

banglahour

 ভৈরবে  পিকআপে করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ১ মণ ৪ কেজি (৪৪) কেজি গাজাঁসহ  মাদক কারবারি মোঃ নবীর হোসেন (২৮)  কে গ্রেফতার করেছে

সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের আভিযানিক দল। গ্রেফতার কৃতের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে   ভৈরবের লক্ষীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে।  এ সময় ঢাকাগামী একটি মালবাহী মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ নবীর হোসেন (২৮) পিকআপ থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে পিকআপ গাড়ী তল্লাশী করে ধানের খোসাভর্তি বস্তার নিচে বিশেষ কৌশলে লুকায়িত ৪৪ (চুয়াল্লিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য  গাঁজা, বহনকৃত পিকআপ, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ২,৩৯০/-(দুই হাজার তিনশত নব্বই) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮,৮০,০০০/-(আট লক্ষ আশি হাজার) টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিরে বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম