ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কারাগারে রেখে দেশনেত্রীকে স্লো পয়জনিংয়ের চেষ্টা করেছে স্বৈরাচার হাসিনা: শফিকুল আলম মনা

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা অভিযোগ করে বলেছেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে আটকে রেখে পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’ করে হত্যার চেষ্টা চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার।
বুধবার  সন্ধ্যায় নগরীর ৩০ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম মনা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন ব্যবহার করে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে যে দেশনেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু বাংলাদেশের কোনো মানুষ, এমনকি অবুঝ শিশুও বিশ্বাস করে না—তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকা তছরুপ করতে পারেন। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো একটি নাটক। তিনি আদালতের রায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিম্ন আদালতের রায় সরকারের ইশারায় উচ্চ আদালতে দ্বিগুণ করা হয়। উদ্দেশ্য ছিল একটাই—দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখা এবং ধীরে ধীরে নিঃশেষ করা। তাকে পুরান ঢাকার এমন একটি পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে আর কোনো কয়েদি ছিল না। সেই নির্জন প্রকোষ্ঠে একাকী রেখে তাকে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ করে তোলার হীন ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে পতিত স্বৈরাচার। শফিকুল আলম মনা আরও বলেন, “আজ দেশের মানুষ ও সারা বিশ্ব জানে—বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় নেত্রী আর নেই। তার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও কোনো আপোষ করেননি। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।” বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলটি ৩০ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সাহেলা পারভীন রিক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সৈয়দা নার্গিস আলী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শের আলম সান্টু, অ্যাডভোকেট হালিমা খানম, মো. নাসির উদ্দিন, সওগাতুল আলম সগীর, শেখ মেহেদী হাসান লিটন, ইয়াকুব মোল্লা, জালাল সরদার, আব্দুল্লাহ আল মামুন, জাহানারা পারভীন, হাসিনা আকরাম, জাহিদা পারভিন, ওয়াহিদা পারভীন, বিউটি আক্তার, সুলতানা পারভীন, আনিকা সুলতানা নিপা, দিলরুবা রুকসানা, শিখা, জামিলা পারভীন, রিনা পারভিনসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম