ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৮ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

 ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা ও ডাকাতি সহ ৫ মামলার পলাতক আসামী রগ কাটা ফজলু ডাকাত কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তার ৩ সহযোগী পালিয়ে গেছে। গ্রেফতার কৃতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায় গ্রেফতার কৃত  রগকাটা ফজলু ডাকাত সহ ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সহ স্টেডিয়াম - মেন্দিপুর আঞ্চলিক সড়কের আলুকান্দা  নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল  পৌছলে ডাকাতরা পুলিশ  কে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রগকাটা ফজলু ডাকাত কে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা সহ আটক করা হয় । এ সময়  তার সহযোগীরা পালিয়ে যায় । 
এ বিষয়ে ভৈরব থানার জ্যৈষ্ঠ উপ- পরিদর্শক এমদাদুল কবির ঘটনার সত্যতা স্বীকার কর বলেন। রগকাটা ফজলু ৩ টি ডাকাতি ও ২ টি হত্যা মামলার পলাতক আসামী । গভীর রাতে আলুকান্দা নামক স্থানে ডাকাতির চেষ্টা কালে তাকে একটি দা সহ গ্রেফতার করা হয়েছে । এ সময় তার সহযোগীরা পালিয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম