ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের নিহত দিপুর বাড়ি পরিদর্শনে ১৭টি মানবাধিকার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় নিহতের গ্রামে বাড়ি পরিদর্শন করেছে ১৭টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

আজ (মঙ্গলবার) সকালে তারাকান্দার বানিহালা মোকামিয়াকান্দা গ্রামে যান তারা। এসময় নেতৃবৃন্দ দিপুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

মানবাধিকার নেতৃবৃন্দ নাগরিক কোয়ালিশনের শহিদুল আলম ও লেখক-নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ বলেন, দেশে যে মব কালচার চলছে তা থেকে বেড়িয়ে আসতে হবে। ইসলাম ধর্ম কখনও মানুষ হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মের তাৎপর্য সকলকে বুকে ধারন করতে হবে। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন তার বিচার করবে।

উল্লেখ ১৮ ডিসেম্বর  রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় উত্তেজিত জনতা

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম