ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ৮ হাজার পিচ ইয়াবাসহ ২ বোন গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

  ভৈরবে ৮ হাজার ৫শ ৮০ পিচ ইয়াবাসহ  ২ সহোদর বোন কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল । গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার শিবচর থানার চরবহেরাতলা গ্রামের মৃত:মজিবর ফরাজীর মেয়ে  ফয়জুরি আক্তার পলি(২৯) ও তার সহোদর বোন মোসা:শিউলী বেগম(৩৮)। বর্তমানে তারা  ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার  বন্ধ মান্দাইল আমির হাজির বস্তি বাড়ী(মনু বেপারীরা)  ভাড়াটিয়া।  গ্রেফকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছেন । আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব ( খ)    সার্কেলের পরিদর্শক  চন্দন গোপাল সুর জানান,মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে  সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিন পাশে টোল প্লাজার সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে  লেগুনার ভিতর থেকে ২ বোন কে আটক করা হয়েছে।  পরে তাদের কাছ থেকে  ৮ ৫৮০ পিচ (আট হাজার পাঁচশত আশি) পিস ইয়াবা  উদ্ধার করা হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত আছে ।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম