ভৈরবে ১ হাজার ৮ শ ৮০ পিচ ইয়াবাসহ ২ নারী মাদককারবারি কে গ্রেফতার করেছে র্যাব । গ্রেফতারকৃতরা হলো ব্র্যাক্ষণ বাড়িয়ার সাহেনা বেগম (৪২) ও বিনা বেগম (৪০)। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছেন । আজ শুক্রবার সকালে র্যাব -১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী যাত্রী বাহী মিতালি পরিবহন বাস থেকে নামার পর গ্রেফতারকৃত ২ নারী কে তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার ৮শ ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । এ বিষয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার তপন সরকার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
