ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে মাজারে হামলা- ভাংচুর

অপরাধ | এমদাদুল ইসলাম ভূট্টৌ ঠাকুরগাঁও প্রতিনিধি

(৭ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৫১ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ে সুলতানুল আরেফিন হযরত বাবা সত্যপীরের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মাজারে ঢুকে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

ভোরে নামাজ পড়তে এসে মুসল্লিরা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, এই মাজার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অনেকেই মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন এবং তাঁদের আশা পূরণ হয় বলেও জানান তারা। এমন পবিত্র স্থানে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ।

মাজার কমিটি জানায়, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার  ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান শুক্রবার  দিবাগত রাতে ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর ব্রিজ সংলগ্ন মাজার এলাকায়  এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ঘটনার সত্যতা উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম