চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নতুন বাইসাইকেল বিক্রির একটি দোকানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।
আটক ব্যক্তি গাজী জাহিদ হাসান (৩৬)। তিনি জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালায়। অভিযানে দোকানটি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় গাজী জাহিদ হাসানকে আটক করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অবৈধ। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
