ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেললাইন কেটে তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৫ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন কেটে তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ (সোমবার) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার দুরে সালটিয়া মাঠখোলা এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, আনুমানিক ২০ ফুট রেললাইন রাতের আঁধারে তুলে ফেলা হয়েছে। এ কারণেই ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেললাইনে মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধারে চেষ্টা চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯