ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা দান

রাজনীতি | রাঙ্গামাটি প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) ২৯৯নং পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় কার্যালয় থেকে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা মিছিল সহকারে রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে সকাল সাড়ে ১১টায় প্রথমে বিএনপির প্রার্থী ও দুপুর সাড়ে ১২টায় জামায়াতের প্রার্থী ও দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন। 
মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটির ৫ লক্ষ ৯ হাজার ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। 
এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লাসহ ৬ জনের মনোনয়নপত্র জমা দিয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯