ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেষ দিনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে প্রার্থীরা জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৫০ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন। উৎসব মূখর পরিবেশে আজ(সোমবার) সকাল থেকে ময়মনসিংহের ১১টি আসনে  নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রির্টাানিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা।

ময়মনসিহ-৪ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে ময়মনসিহ-৪ (সদর) আসনে জামায়াত প্রার্থী কামরুল আহসান এমরুল, কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।

জেলার ১১টি আসনে জেলা রির্টাানিং ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে ১১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপি সর্বাত্মক সহযোগি তা করবে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯