ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লা সীমান্ত থেকে ১০ বিজিবির অভিযানে ১ কোটি ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৮ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৩ অপরাহ্ন

banglahour

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১ জানুয়ারী) সকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

পরবর্তীতে টাস্কফোর্স দলটি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১কোটি ৮৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল এবং ফুচকা। উদ্ধারকৃত চোরাচালানী মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম