ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

রাজনীতি | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

(৬ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১২:১০ অপরাহ্ন

banglahour

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর গ্রামে প্রবাসীবৃন্দের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সঙ্গে চিরবিদায় নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু এবং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতানা রাজিয়া ময়না।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফতেপুরের সাবেক ইউপি সদস্য অরুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আবুল হাসেম, সংযুক্ত আরব আমিরাত শাখা শ্রমিক দলের সদস্য সেলিম মিয়া, বিএনপির প্রবাসী নেতা রাসেল সরকার, ব্যবসায়ী মনির হোসেন, তুরস্ক প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সরকার, গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম এবং কুয়েত প্রবাসী আবদুল আওয়ালসহ আরও অনেকে।

আলোচনা শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯