ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ১ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অপরাধ | ভৈরব প্রতিনিধি

(৪ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

banglahour

ভৈরবে ১ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ভৈরব ‘খ’ সার্কেল)।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগার বিল নলগরিয়া গ্রামের আঁখি আক্তার শিউলী (২৮) ও তার স্বামী মো. ঝন্টু মিয়া। তবে তাদের স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রামকৃষ্ণপুর গ্রামে (দ্বীন ইসলাম মিয়ার বাড়ি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব (খ) সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সুর বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছেন।

এ বিষয়ে পরিদর্শক চন্দন কুমার সুর জানান, মঙ্গলবার রাতে ঢাকা–সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯