রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী খান সরদার–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর আহ্বায়ক এ.কে.এম. মনোয়ারুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজাসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
