ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

অপরাধ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি

(৮ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:০১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর বাউফল উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল–দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহতরা হলেন— একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) এবং বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যা ৭টার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। কালাইয়া পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই চালক মোতালেব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, “হাসপাতালে আনার আগেই মোতালেবের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম