ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মতিঝিলে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:২৪ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর মতিঝিল এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু তাহের (২৯)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে মতিঝিল থানাধীন টিএন্ডটি কলেজ এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে টিএন্ডটি কলেজের বিপরীতে দেওয়ানবাগ শরীফ গেইটের সামনে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি চৌকস টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে আবু তাহেরকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবু তাহের দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম