ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিরপুরে দিনব্যাপী বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ

অপরাধ | ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:৩২ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা।

গ্রেফতারকৃতরা হলেন সোনিয়া আক্তার (২৯), রেবেকা সুলতানা (৩৩), মো. হুমায়ুন কবির (৩৭), মো. শফিকুল ইসলাম (৪২), মো. গোলাম রাব্বী (২১), মো. মাসুদ রানা ওরফে সাগর (২৭) এবং মো. দেলোয়ার হোসেন (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত এসব ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম