ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭১ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

অপরাধ | সম্পাদক । মাইনুল ইসলাম

(৭ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:৩৯ পূর্বাহ্ন

banglahour


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী দেশব্যাপী অভিযান চালিয়ে ১৭১ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  ।

আইএসপিআর জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ১৪৯ রাউন্ড কার্তুজ, ১০টি ম্যাগাজিনসহ বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়  ।

আইএসপিআর আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের নিরাপত্তা ও জনসাধারণের জানমাল রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম