ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: খন্দকার মুক্তাদির

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:১৮ অপরাহ্ন

banglahour

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ও আপসহীন নেতৃত্বের প্রতীক সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের শাহজালাল উপশহর একাডেমিতে ২২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও সংকটময় সময়ে জিয়া পরিবারের অবদান ইতিহাসে অবিস্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে মরহুমা বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপসহীনভাবে কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, সেই রাজনৈতিক ধারাবাহিকতায় বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। তার নেতৃত্ব ও নির্দেশনা অনুসরণ করে বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ চৌধুরী, পিপি বদরুল আহমদ চৌধুরী, আব্দুল মালেক, অ্যাডভোকেট জোবায়ের আহমদ খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শামসুল হক, একেএম আহাদুস সামাদ, সাবেক কাউন্সিলর সালেগা কবীর শেপী, ওয়ার্ড মহিলা দলের সভাপতি রওশন আরা সিদ্দিকী নুপুর ও সাধারণ সম্পাদক সামসুন নাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপশহর বায়তুল নাজাত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯