ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গ্রীষ্মকালীন দাভোসে বাংলাদেশের জলবায়ু অবস্থান তুলে ধরা হলো

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(২ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৫:৫৯ পূর্বাহ্ন

banglahour

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে।

সম্মেলনের ফাঁকে WEF-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ও সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।


এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সবুজ ও টেকসই অর্থনীতির পথে অগ্রযাত্রায় অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানানো হয়।


বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি ও টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯