ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়ার জীবন ও কর্মের আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে: ফয়সল চৌধুরী

রাজনীতি | বিলকিস সুমি| সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন আপোসহীন রাজনৈতিক নেতা নন, তিনি একটি আদর্শের নাম। তাঁর নাম ও আদর্শকে সর্বশক্তি প্রয়োগ করেও ফ্যাসিবাদী স্বৈরাচার মুছে ফেলতে পারেনি। বেগম জিয়ার জীবন ও কর্মের আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে এবং দেশ ও মানুষের জন্য লড়াই করে যেতে অনুপ্রেরণা জোগাবে। যতদিন গণতন্ত্রের সূর্য উদিত হবে, ততদিন খালেদা জিয়ার নাম তার আভায় উজ্জ্বল থাকবে।

রবিবার রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জুয়েল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হুসেন খান জাকির, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান আহমদ, শামিম আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক একরাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোকসভা শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯