ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়া স্মরণে খুলনায় নাগরিক শোকসভা আগামীকাল

রাজনীতি | ব্যুরো প্রধান | খুলনা

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৩৯ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ও অবিসংবাদিত নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের রাজনীতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রয়াণে জাতি এক অপূরণীয় শূন্যতার মুখোমুখি হয়েছে। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি, বুধবার খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব বক্তব্য দেন নেতৃবৃন্দ।

খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় প্রতীক। তাঁর নেতৃত্বে পরিচালিত আন্দোলন-সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আসন্ন নাগরিক শোকসভাকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে খুলনা মহানগরের সকল থানা, ওয়ার্ড, ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

প্রস্তুতি সভায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং শোকসভা বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯