ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাজনীতি | রিপন সারওয়ার |জেলা প্রতিনিধি |ময়মনসিংহ

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৪৯ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

সোমবার বিকেলে মুক্তাগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য খন্দকার আশরাফুজ্জামান খোকন, খেরুয়াজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম ফকির, উপজেলা কৃষক পার্টির আহ্বায়ক আব্দুল করিম সরকার এবং বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল হক সরকারসহ আরও অনেকে।

তাদের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, দশটি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীল দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নবযোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত মুক্তাগাছা গড়ে তোলা হবে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ গড়ার আন্দোলনে আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তাগাছার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯