ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের ভৈরব সফর ঘিরে বিএনপির জোর প্রস্তুতি

রাজনীতি | এম এ হালিম | ভৈরব প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন

banglahour

আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরব আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ওই দিন ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমানের সফর সফল করতে মঙ্গলবার সকালে জনসভার স্থান পরিদর্শন করেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমসহ ভৈরব উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। এ সময় তারা জনসভা আয়োজনের সার্বিক প্রস্তুতি তদারকি করেন।

পরিদর্শনকালে মো. শরীফুল আলম বলেন, “আগামী ২২ জানুয়ারি তারেক রহমান ভৈরবে জনসভায় যোগ দেবেন। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। একই সঙ্গে তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।”

তিনি আরও জানান, তারেক রহমান ওই দিন সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন। সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯