ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনগণের রায়ে বিএনপিই ক্ষমতায় ফিরবে: লুনা

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৫৫ পূর্বাহ্ন

banglahour

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক অবিচল প্রতীক। সীমাহীন নির্যাতনের মধ্যেও তিনি কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। তাঁর আদর্শই আগামী দিনের রাজনৈতিক পথচলার শক্তি ও প্রেরণা।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাঁর দূরদর্শী নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লুনা আরও বলেন, আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের রায়েই বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনব্যাপী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত চারটি পৃথক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুরে দৌলতপুর ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও এলাকায়, পরে সাতপাড়া এবং বিকেলে ভাটিপাড়া এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। এর আগে লামাকাজি ইউনিয়নের আনন্দবাজারে আরেকটি শোকসভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বিএনপি নেতা মাসুক মিয়া ও লুৎফুর রহমান।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯