ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ভোট প্রচারণা শুরু করবেন তারেক রহমান, মাজার জিয়ারত রেওয়াজে

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

সিলেটে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি তিনি সিলেটে আসবেন এবং ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। এটি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটের মাজার জিয়ারতের রেওয়াজের ধারাবাহিকতা।

বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, দলের চেয়ারম্যানের সিলেট আগমন সব নেতাকর্মীর জন্য গৌরবের। ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারতের পর তিনি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রথম সমাবেশে বক্তৃতা করবেন। সিলেট ও সুনামগঞ্জের সকল প্রার্থী ও নেতাকর্মীরা এতে উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে তিনি সড়ক পথে মৌলভীবাজার ও হবিগঞ্জের নির্বাচনী এলাকায় যাবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, দলের প্রস্তুতি শেষ পর্যায়ে। নেতাকর্মীদের ঢল সামলাতে মঞ্চ ও অন্যান্য ব্যবস্থাপনা চূড়ান্ত করা হচ্ছে। তিনি বলেন, “ঢাকার বাইরে সিলেট হচ্ছে তারেক রহমানের প্রথম সফর। সিলেটবাসী ও দলের নেতাকর্মীরা তার আগমনে উচ্ছ্বাসিত। আমরা নিশ্চিত, এটি সিলেটের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় সমাবেশ হবে।”

সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও সফরে থাকতে পারেন, যা সমাবেশকে আরও বর্ণিল করে তুলবে। বিএনপির নেতারা আশাবাদী, এই সফরের মাধ্যমে সিলেট থেকেই ধানের শীষের জোয়ার উঠবে এবং আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯