ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীর পাঁচ থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

অপরাধ | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১২:১৫ পূর্বাহ্ন

banglahour


রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ।

ডিএমপি সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা ৯ জন, রূপনগর থানা ৬ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, কলাবাগান থানা ১ জন এবং মতিঝিল থানা ৭ জনকে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানা

যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়,
মোঃ সোহাগ মিয়া (২০), মোঃ মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মোঃ সিফাত (২০), মোঃ মাছুম (২৫), মোঃ লিটন (২৯), আঃ করিম (৪৫) ও মোঃ শফিকুল ইসলাম (৩৩)।

রূপনগর থানা

পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়,
মোঃ উলাদ মিয়া (২৪), মোঃ রায়হান আলী (১৮), মোঃ রনি (১৮), মোঃ নাজমুল হাসান (২২), মোঃ মোস্তাকিন (২৫) ও মোঃ নাঈম হাওলাদার (৩১)।

শেরেবাংলা নগর থানা

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,
মোঃ বাবুল (২২), মোঃ সাগর সরদার (২২), মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ নাহিদুল ইসলাম (৩৮), মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও মোঃ ইসলাম (৩৮)।

কলাবাগান থানা

অভিযানে গ্রেফতার করা হয়,
মোঃ সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানা

মতিঝিল থানার অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,
সুমন বসাক (৪৫), মোঃ আনিসুর রহমান (৪৪), মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫), মোঃ মনির (৫৫), মোঃ নুর আলম (২৪), মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হারুন (৫০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম