ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আল্লাহ সহায় হলে বিএনপির ক্ষমতায় যাওয়া কেউ ঠেকাতে পারবে না

রাজনীতি | মনিরুল ইসলাম | কুয়াকাটা প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৩ অপরাহ্ন

banglahour

সব দিক বিবেচনায় স্পষ্ট—আল্লাহ যদি নারাজ না হন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি বড় দল ছিল—আওয়ামী লীগ ও বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম। তিনি বলেন, “বিএনপি যদি সরকার গঠন করতে পারে এবং সেই সরকারে আপনাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে এলাকার উন্নয়ন বাস্তবায়ন করা অনেক সহজ হবে। তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ তৈরি করুন।”

তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া কলাপাড়ায় সফর করেছিলেন। সে সময় জনগণের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই বিএনপি সরকার বাস্তবায়ন করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও কিছু উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা বুঝেছিল প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নয়নের বিকল্প নেই। তবে প্রকৃত উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই। আবার বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া ও রাঙ্গাবালীকে ঘিরে নতুন উন্নয়ন রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথি, সাংবাদিক এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯