ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুরাদনগরে গোপন অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী | কুমিল্লা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৫ অপরাহ্ন

banglahour

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দুটি পূর্বে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের তালিকার সঙ্গে মিল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র‍্যাব দীর্ঘদিন ধরে গোপন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে র‍্যাবের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম