ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছমির মিয়ার জানাজায় এম এ মালিকের অংশগ্রহণ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান | সিলেট

(৫ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৩১ অপরাহ্ন

banglahour

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তি ছমির মিয়া আর নেই। তিনি গতকাল ১৬ জানুয়ারি রাত ৯টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

আজ বাদ জোহর মরহুমের নিজ গ্রাম তেতলি মাঝপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মৃত্যু আল্লাহ তায়ালার অবধারিত বিধান। তাই আমাদের সকলের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করা, যাতে পরকালে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করা যায়।

উল্লেখ্য, মরহুম ছমির মিয়া সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনের চাচা। তিনি এলাকায় শান্তিপ্রিয়, ধর্মভীরু ও সম্মানিত মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯