ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজনীতি | আলী আকবর |জেলা প্রতিনিধি | জামালপুর

(৫ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জামালপুর সদর উপজেলার নারিকেলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ এবং জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন আপসহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯