ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-৩: জমিয়তে উলামায়ে ইসলাম এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান|সিলেট

(২ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫৮ অপরাহ্ন

banglahour

বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) আয়োজিত দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ড) বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন। তিনি জমিয়তের সকল নেতাকর্মীকে একযোগে বিএনপি, ধানের শীষ প্রতীক ও এম এ মালিকের পক্ষে কাজ করার নির্দেশনা দেন।

প্রধান অতিথি এম এ মালিক বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম সমাজের সাথে তার দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আলেম সমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান রয়েছে। এই আস্থা কাজে লাগিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এম এ মালিক বলেন, মরহুমা বেগম খালেদার নির্দেশে তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করে রাজনীতি করার অঙ্গীকার করেছেন। তিনি আগামী নির্বাচনে জমিয়তের নেতাকর্মী ও আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯