পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতীয় পার্টি (জেপি) থেকে প্রায় ছয় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। যোগদানকারীদের মধ্যে জেপির উপজেলা পর্যায়ের বর্তমান ও সাবেক শীর্ষ নেতারাও রয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবুসহ পিরোজপুর জেলা ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
