ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ ভুয়া সাংবাদিক আটক

অপরাধ | জেলা প্রতিনিধি |ফরিদপুর

(৮ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৫২ অপরাহ্ন

banglahour

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জহির মোল্লা (৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জহির ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, জহির দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিতে জড়িত ছিল। সে গাড়িতে সাংবাদিক স্টিকার ব্যবহার করত এবং মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামে একটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিক দাবি করত এবং বিভিন্ন সময় ‘বঙ্গ টিভি’র সাংবাদিক হিসেবেও পরিচয় দিত।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জহিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম