ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে যৌথ অভিযানে অস্ত্র ও ৪৯৬ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

অপরাধ | মো.মিজানুর রহমান |জেলা প্রতিনিধি| পিরোজপুর

(৯ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:৫১ অপরাহ্ন

banglahour

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পৌরশহরের পূর্ব শিকারপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক দুইতলা ভবনে অভিযান চালানো হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী অংশ নেয়।

অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং চাইনিজ কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন
১. মো. টিপু কাজী (৩৭), পিতা: মো. জালাল কাজী
২. মো. নূর ইসলাম (২৮), পিতা: শাহ আলম
৩. ইমরান (৩৬), পিতা: রওন মিয়া
৪. মো. শাজিব খান (৩৫), পিতা: কে এম সিদ্দিকুর রহমান

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযুক্ত প্রত্যেককে ২৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া পিরোজপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম