ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে টিসিবি পণ্যে ওজনে কম দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস

অপরাধ | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি|টাঙ্গাইল

(৯ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৬ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালিত পণ্য বিক্রিতে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্ডধারী ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার সকালে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি করেন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। এ সময় ক্রেতারা অভিযোগ করেন, নির্ধারিত ওজনের তুলনায় পণ্য কম দেওয়া হচ্ছে।

জানা গেছে, গোবিন্দাসী ইউনিয়নে মোট ১ হাজার ১৩৭ জন কার্ডধারীর মাঝে পণ্য বিতরণ করা হয়। অভিযোগে বলা হয়, ২ কেজির ডালের প্যাকেটে ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত কম দেয়া হয়েছে। একইভাবে ৫ কেজি চালের প্যাকেটে ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত কম পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, বিতরণ শুরুর সময় থেকেই এই অনিয়ম দেখা যাচ্ছে। তারা বলেন, ২ কেজি ডালের পরিবর্তে অনেক ক্ষেত্রে ১ কেজি ৭৫০ গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রাম এবং ৫ কেজি চালের পরিবর্তে ৪ কেজি বা সাড়ে ৪ কেজি পণ্য দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কার্ডধারী অভিযোগ করেন, সরকার গরিবদের স্বল্পমূল্যে পণ্য দিচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ওজন কম দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে।

তবে মেসার্স কে কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফরহাদ আহমেদ অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন।
গোবিন্দাসী টিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম মিয়া বলেন, তিনি সরজমিনে গিয়ে পণ্য বিতরণ ও ওজন পরীক্ষা করেছেন এবং কোনো অমিল পাননি; ক্রেতাদের অভিযোগ ভিত্তিহীন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম