ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

অপরাধ | মো.মিজানুর রহমান |জেলা প্রতিনিধি| পিরোজপুর

(৯ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের তিন দিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬) এবং মোসা. পারভীন বেগম (৩৫)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাইয়ান নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটির অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে বসতঘরের সামনের গোয়ালঘরের খড়ের গাদা থেকে বস্তাভর্তি অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম