ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

অপরাধ | জেলা প্রতিনিধি |চট্টগ্রাম

(৯ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৫৮ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদসহ দুইজন সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার লক্ষীছড়ি জোনের অধীন গুইমারা রিজিয়নের ফটিকছড়ি আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার দুটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ধর্মপুর গ্রামের বাসিন্দা মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। অভিযানে তাদের হেফাজত থেকে দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, বিভিন্ন ধরনের গোলাবারুদ, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং আনুমানিক চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম