ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

রাজনীতি | মো. রেজওয়ান করিম সাব্বির|জৈন্তাপুর প্রতিনিধি |সিলেট

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট-৪ আসনে বিএনপি দলীয় ‘ধানের শীষ’ প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরে মা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির।

সাংবাদিকদের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য আশা ও আকাঙ্খা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ দেড় যুগ পর জাতি ঐতিহাসিক একটি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং যেকোনো ষড়যন্ত্র রুখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, জৈন্তাপুর ও ২৩২-সিলেট-৪ আসনের মানুষের মৌলিক উন্নয়ন নিয়ে তার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অবহেলিত এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যুব ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং কর্মমুখী শিক্ষার প্রসারে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরিফুল হক চৌধুরী তার মেগা পরিকল্পনা বাস্তবায়নে ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের উন্নয়ন কাজ ও মৌলিক অধিকার বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রার্থীর সহায়তা করার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবা), সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা।

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কার্যকারী কমিটির সদস্যসহ অন্যান্য সাংবাদিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯